চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে ধর্ষণ ও হত্যার পর মরদেহ ছয় টুকরো করার মামলায় আসামি আবীর আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আবীর আলী আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণ অনুসারে, ২০২২ সালের ১৪ নভেম্বর বিকেলে আরবি পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয় আয়াত। পরে পিবিআইয়ের তদন্তে প্রতিবেশী আবীর আলীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, মুক্তিপণের উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করে শ্বাসরোধে হত্যা করেন এবং মরদেহ ছয় টুকরো করে সাগর ও নালায় ফেলে দেন।
আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় মৃত্যুদণ্ড এবং ২০১ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
আরও পড়ুন: নন্দিনী ধর্ষণ ও হত্যার ঘটনায় লালমনিরহাটে বিক্ষোভ, পুলিশ সুপারসহ আহত ২০
আসামি আবীর আলীর বাড়ি রংপুর জেলায়। ঘটনার সময় তিনি চট্টগ্রামের ইপিজেড থানার দক্ষিণ হালিশহর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।


















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “শিশু আয়াত হত্যা মামলায় আবীর আলীর মৃত্যুদণ্ড”